ফটোশপের বিবর্তন | The Evolution of Photoshop
ডিজাইনার ভাইরা Photoshop চিনেনা এমন কেউ আছেন? গ্রাফিক্স ডিজাইনারগণ মুলত তিনটি প্রোগ্রামেই তাদের ডিজাইনের কাজগুলো করে থাকেন।
তার মধ্যে-
- Adobe Photoshop হলো ইমেজ এডিটিং এর জন্য পৃথিবীর সেরা প্রোগ্রাম।
- Adobe Illustrator ভেক্টর ভিত্তিক ডিজাইনের জন্য
- Adobe InDesign প্রিন্টিং ও প্রেসের প্রজেক্টগুলোর কাজে বহুল ব্যবহৃত হয়।
Adobe Photoshop চিনেনা এমন ডিজাইনার পাওয়া প্রায় অসম্ভব । তাই আজ এডোবি ফটোশপ নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করবো। এর বিবর্তন সম্পর্কে জানবো।
কিন্তু বলতে কিছুটা খারাপ লাগলেও এটাই সত্য যে আমরা অনেকেই ফটোশপের উৎপত্তি থেকে শুরু করে আজকের অবস্থানে আসার ইতিহাস, কোন কোন মহান ব্যক্তিদের পরিশ্রমের ফসল হিসেবে ফটোশপ পেয়েছি তা জানিনা।
চলুন জেনে নেই এই অ্যাপ তৈরির নেপথ্যে কারা ছিলেন--
Thomas Knoll:
পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। জন্ম আমেরিকার Michigan, গ্রেজুয়েশন শেষ করেন University of Michigan থেকে।
John Knoll:
যিনি পেশায় Visual effects supervisor. তাদের বাবা Glen Knoll ছিলেন University of Michigan এর একজন প্রফেসর।
![]() |
| John Knoll (left) and Thomas Knoll (right); the founding fathers of Photoshop |
সময়টা ১৯৮৭ সাল। তখন Thomas Knoll একজন Phd student. তিনি Macintosh Plus এর জন্য একটি গ্রাফিক এপ্লিকেশন ডেভেলপ করেন। এই এপ্লিকেশনটি এক কালারের পর্দায় সাদা-কালো ছবি শো করতে ব্যবহার হত। Knoll এটির নাম দিয়েছিলেন Display.
মূলত এই Display এপ্লিকেশনটিকে Father of Photoshop বলা যায়।
Thomas Knoll এর অপর ভাই Jhon Knoll প্রোগ্রামটি দেখলেন। Jhon Knoll ফটোর প্রতি অতিমাত্রায় আগ্রহী ছিলেন। Jhon তার ভাই Tom কে একটি ফটো এডিটিং প্রোগ্রাম বানানোর জন্য রাজি করালেন। তখন Thomas Knoll তার চলমান শিক্ষা জীবন থেকে ৬ মাসের বিরতি নিয়ে তৈরি করেন ফটো এডিটিং প্রোগ্রাম যেটির নাম দিতে চেয়েছিলেন Image Pro. কিন্তু কপিরাইট সংক্রান্ত জটিলতার কারণে সে নামের বদলে আমরা পেয়ে যাই ফটোশপের প্রথম ভার্সন ফটোশপ ০.৭।
ফটোশপের শুরু থেকে এখন পর্যন্ত ভার্সন গুলো চলুন জেনে নেই।
ফটোশপের প্রথম সংস্করণ ছিলো Photoshop 0.63 যা ছিলো ফুল ফাংশনাল। যদিও এটি জনসাধারণের জন্য উন্মুক্ত ছিলোনা। আপনারা নিচের ছবিতে Not for distribution ট্যাগ দেখতে পাচ্ছেন।
Photoshop 0.63 আনুষ্ঠানিকভাবে রিলিজ হয় ২ অক্টোবর ১৯৮৮ সালে।
Fact: Photoshop 0.63 এর ডেভেলপারদের কোড নেম ছিলো "Bond"
Adobe Photoshop 1.0
![]() |
| Adobe Photoshop 1.0 |
সেপ্টেম্বর ১৯৮৯ এডবি কর্পোরশন ফটোশপ প্রোগ্রামটি কিনে নেওয়ার পর এর ফিচার এ ব্যাপক পরিবর্তন আসে। ১ ফেব্রুয়ারী ১৯৯০ ডিজিটাল কালার এডিটিং ও ইমেজ রিটাচিং সহ Adobe Photoshop 1.0 ভার্সন রিলিজ হয়। SciTex এর মত উচ্চমানের প্লাটফর্মে ব্যবহারের জন্য এটি চালু হয় এবং সাধারণ মানের একটি Photo retouching এর জন্য ৩০০ ডলার ব্যয় করতে হত তখন।
ফটোশপ 1.0 আনুষ্ঠানিকভাবে 1990 সালের ফেব্রুয়ারিতে রিলিজ পায় এবং এটি প্রথমবারের মত আলাদা একক সফটওয়্যার হিসেবে রিলিজ পায়। (বার্নিস্ক্যান স্ক্যানারের সাথে বান্ডিল না করে)
Fact : এটিই প্রথম সফটওয়্যার যা Adobe Photoshop ব্র্যান্ড নেমের সাথে বানিজ্যিক ভাবে প্রকাশ পায়
Fact : ২০১৩ সালের ফেব্রুয়ারিতে Adobe Photoshop 1.0 এর আসল সোর্স কোড কম্পিউটার হিস্ট্রি মিউজিয়ামে দান করে দেয়া হয়
Adobe Photoshop 2.0
![]() |
| Adobe Photoshop 2.5 |
জুন ১, ১৯৯০ আর নতুন ফিচার যুক্ত করে Adobe Photoshop 2.0 রিলিজ করে। এই ভার্সনে যুক্ত করা হয় adding Paths, CMYK color and the Pen tool এর মত গুরুত্বপূর্ন ফিচারগুলো। ১৯৯০ সালের নভেম্বর মাসে সর্বপ্রথম উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চালানোর উপযোগী করে Adobe Photoshop 2.5 রিলিজ করা হয়। এই ভার্সনেই Adobe Photoshop প্যালেট যুক্ত করা হয়।
Fact : Adobe Photoshop 2-এর ডেভেলপারদের কোডনেম ছিলো 'Fast Eddy'
Fact : যদিও Windows OS দ্রুত জনপ্রিয়তা লাভ করছিলো, তখনও Adobe Photoshop 2.0 কে ডেডিকেটেড ম্যাক অ্যাপ্লিকেশন হিসাবে প্রকাশ করা হয়েছি্লো
![]() |
| Adobe Photoshop 3.0 |
১৯৯৪ সালে Adobe Photoshop 3.0 রিলিজ হয়। এই ভার্সনে ফটোশপের লেয়ার প্যানেল যুক্ত করা হয়। এই লেয়ার যুক্ত হওয়ার ফলে ডিজাইনারদের কাজ অনেক সহজ হয়ে যায়।
লেয়ার হচ্ছে একটি ছবির বিভিন্ন স্লাইড যা একত্রিত করে ফাইনাল ডিজাইন তৈরি করা হয়। ভিন্ন ভিন্ন লেয়ার ব্যবহার করে একটি ছবির ভিন্ন ভিন্ন অংশ আলাদা ভাবে নিয়ন্ত্রণ করা যায় ফলে ছবির অন্য অংশে কোনো প্রভাব পরে না।
Fact : Adobe Photoshop 3.0 এর ডেভেলপারদের কোড নেম ছিলো 'Tiger Mountain'
Adobe Photoshop 4.0
প্রায় দুই বছর পর ফটোশপের পরবর্তী ভার্সন ফটোশপ ৪.০ রিলিজ হয়। এই ভার্সনে যুক্ত করা হয় Adjustment layer ও Action ফিচারদুটি। এছাড়াও ফটোশপের user interface যুক্ত করা হয় এই ভার্সনে।
Action একটি দারুণ ফিচার যার মাধ্যমে ডিজাইনাররা একাধিক কমান্ডকে একটি নির্দিষ্ট কী-কম্বিনেশনে ম্যাপ করতে পারেন। যা আমরা এখন ম্যাক্রো নামে চিনি।
![]() |
| Adobe Photoshop 4.0 |
Adjustment Layers ফিচারের মাধ্যমে ডিজাইনাররা একটি ডিজাইনের একাধিক লেয়ারে একসাথে যেকোনো ইফেক্ট এপ্লাই করতে পারেন।
এই দুটি ফিচার এখনও ফটোশপের বর্তমান সংস্করণে উপস্থিত রয়েছে এবং এখনও পর্যন্ত সর্বাধিক ব্যবহৃত ফিচার গুলোর মধ্যে অন্যতম।
Fact : এই ভার্সনের ডেভেলপারদের কোড নেম ছিলো 'Big Electric Cat'
Adobe Photoshop 5.0
১ মে ১৯৯৮ ফটোশপের ভার্সন ৫.০ রিলিজ করা হয়। Editing type, Undo command, History panel, Magnetic lasso tool প্রভৃতি ফিচার চালু করা হয় এই ভার্সনে। ইমেজ এডিটিং এ কিছু বিষয় কত সহজ হয়ে গিয়েছে এই ভার্সনটি রিলিজ হওয়ার পর। এরপর মাত্র ১ বছর পর ফটোশপ ৫.৫ রিলিজ করা হয়। এই ভার্সনে Save for web ফিচারটি যুক্ত করা হয়। আর এর সাথে সাথে PNG ফরমেট এ ইমেজ এক্সপোর্ট করার ব্যবস্থাও পেয়ে যায়।
![]() |
| Adobe Photoshop 5.0 |
Adobe Photoshop 5.5 বিক্রি করা হয় ImageReady এর সাথে বান্ডেল করে। পরবর্তীতে ImageReady থেকে বিভিন্ন ফিচার সহজে ব্যবহারযোগ্য করে Adobe Photoshop এর পরবর্তী ভার্সনে যোগ করা হয়।
Fact : Adobe Photoshop 5.0 এর ডেভেলপারদের কোড নেম ছিলো 'Strange Cargo'
Adobe Photoshop 6.0
বিংশ শতাব্দীর একেবারে শেষপ্রান্তে ফটোশপ ৬.০ রিলিজ হয়। ভেক্টর শেপ, টাইপ টুল, ব্লেনডিং অপশন প্রভৃতি ফিচার যুক্ত করা হয় এই ভার্সনে। এই ভার্সনে টাইপ টুল হয়েছে আরও সহজ। চোখ ধাধাঁনো এফেক্ট দেওয়ার জন্য ব্লেনডিং মোড এই ভার্সনেই পরিপূর্নতা পায়।
![]() |
| Adobe Photoshop 6.0 |
Fact : Adobe Photoshop 6.0 এর ডেভেলপারদের কোড নেম ছিলো 'Venus in Furs'
লিকুইফাই ফিল্টার , লেয়ার স্টাইল এবং আপডেটেড ইউজার ইন্টারফেস এই ভার্সনে যুক্ত করে এডোবি।
যা পরবতীতে ডিজাইনারদের কাজ আরো সহজ করে দেয়। Adobe Photoshop 6.0 তে আমরা প্রথম মাল্টি-লেয়ার ফাংশনের সাথে পরিচিত হই। ক্রপ এবং মার্ক টুলকে আলাদা করে দেয়া হয় Adobe Photoshop 6.0 ভার্সনে।
Adobe Photoshop 7.0
ফটোশপ ৬.০ রিলিজ হওয়ার প্রায় ২ বছর পর এযাবত কালের সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ভার্সন ফটোশপ ৭.০ রিলিজ হয়। খুব সহজে ফাইল ও ফোল্ডার ব্রাউজ করার জন্য ফাইল ব্রাউজার, ব্রাশ ও প্যাচ টুল যুক্ত হয় এই ভার্সনেই। ফটোশপের পূর্ণ রুপ বলতে আমরা এই ভার্সনকেই বুঝি।
![]() |
| Adobe Photoshop 7.0 |
Adobe Photoshop 7.0 এর মাধ্যমে আমরা প্রথম হিলিং ব্রাশ টুলের সাথে পরিচিত হই। এছাড়াও Vector Text, Spell check, Custom brush এর মত দরকারি ফিচারসমূহ এই ভার্সনে ইনক্লুড করা হয়।
আজও অনেক বড় বড় বিখ্যাত ডিজাইনগন ফটোশপ ৭.০ তে কাজ করেন।
Fact : Adobe Photoshop 7.0 এর ডেভেলপারদের কোড নেম ছিলো ''Liquid Sky''
Fact : আগষ্ট ২০০২ সালে এডোবি একটি প্যাচ (Version 7.0.1) রিলিজ করে যা ছিলো Camera Raw 1.0 সাপোর্টেড
Adobe Photoshop CS (v8.0)
যেহেতু ফটোশপের ডেভেলপমেন্ট একটি চলমান প্রক্রিয়া হিসেবে চলছে। ডেভেলপারগণ অক্লান্ত পরিশ্রম করছে নিত্যনতুন ফিচার যোগ করার কাজে। ২০০৩ সালে ডিজাইনারদের প্রয়োজনীয় সবকিছু, গ্রাফিক ডিজাইনের লে-আউট ফিচার এবং ফটোগ্রাফির সবকিছু যুক্ত করে ফটোশপ রিলিজ করে ফটোশপ ৮.০ (সিএস)। যদিও এটিকে আমরা CS 8.0 নামে চিনি, কিন্তু এটি আসলে CS সিরিজের প্রথম প্রোগ্রাম।
![]() |
| Adobe Photoshop CS(Creative Cloud) |
Script, language, grouping of layer প্রভৃতি ফিচার যুক্ত করা হয় এতে।
এছাড়াও স্মার্ট গাইড, লেন্স ব্লার ফিল্টার, ম্যাচ কালার কমান্ড সহ অনেক ইজি এবং হ্যান্ডি ফিচার এতে অন্তর্ভুক্ত করা হয়।
Adobe Photoshop CS থেকেই বড় ফাইল নিয়ে কাজ করার এবিলিটি পায় ডিজাইনাররা। Adobe Photoshop CS ২ জিবি+ ফাইল সাইজ এবং ৩০০০০০ পিক্সেল ডাইমেনশনের ফাইল হ্যান্ডেল করতে পারতো । কারণ বেশিরভাগ ডিজিটাল ক্যামেরার সুপার ডিটেইল ক্যাপচার করতে পারায় র ফাইল সাইজ অনেক বড় হয়। কাজেই বড় ফাইল সরাসরি ফটোশপে এডিট করতে পারা ডিজাইনারদের জন্য স্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।
Fact : Adobe Photoshop CS এর ডেভেলপার কোড নেম ছিলো "Dark Matter"
Fact : Adobe Photoshop CS হচ্ছে ফটোশপের প্রথম ভার্সন যা Camera Raw 2.x সাপোর্টেড
Adobe Photoshop CS2 (v9.0)
২০০৫ সালে ফটোশপ সিএস ২ ভার্সন রিলিজ হয়। এডোবি এই ভার্সনে Red-eye removal tool, Vanishing point tool, Smart object এর মত ফিচার নিয়ে আসে । যার সাহায্যে ফটোশপের এডিটিং হয়ে উঠে কোনো ধরনের Quality লস করা ছাড়াই।
![]() |
| Adobe Photoshop CS2 |
Spot healing Brush, Lens Correction filter এবং Modified layer selection ছিলো এই ভার্সনের এক্সক্লুসিভ ফিচার। যার সাহায্য ডিজাইনাররা সময়সাপেক্ষ কাজ এক ক্লিকে করতে সক্ষম হয়।
যেমন মোডিফাইড লেয়ার সিলেকশন ফিচারের কল্যাণে আমরা একসাথে একাধিক লেয়ার সিলেক্ট করতে পারি। একটু ভাবুন একাধিক লেয়ার সিলেকশনের এই ফিচার না থা্কাকালীন ডিজাইনাররা কত সময় ব্যয় করে ডিজাইন করতো!
ফটোশপের এই ভার্সন সিডি(Compact Disc) ফরম্যাট এর লাস্ট রিলিজ।
Fact : Adobe Photoshop CS2 এর ডেভেলপার কোড নেম ছিলো "'Space Monkey'"
Fact : Adobe Photoshop CS2 ভার্সন Camera Raw 3.x সাপোর্টেড
Adobe Photoshop CS3 (v10.0)
Adobe Photoshop CS2 রিলিজের প্রায় ২ বছর পর ২০০৭ সালে বাজারে আসে ফটোশপ সিএস ৩.০ । রিলিজ হওয়ার পর এই সফটাও্য়্যারে আমরা বৈপ্লবিক পরিবর্তন দেখতে পাই। টুলস এ ব্যাপক পরিবর্তন আসে। এর নেভিগেশন প্রক্রিয়া ফটোশপে কাজ করাকে আরো দ্রুততর করে তোলে।
অন্যান্য ভার্সনের মত Adobe Photoshop CS3 এর মেইন ফোকাস নিউ ফিচারে ছিলো না। বরং তারা Adobe Photoshop CS2 তে বিধ্যমান ফিচার গুলোকে আরো অপ্টিমাইজ এবং স্মুদ করে তোলে। বিশেষ করে মোবাইল ডিভাইসের গ্রাফিক্সের সাথে মিল রেখে তাদের আউটপুট অপটিমাইজ করে।
কারণ ২০০৭ সালে iphone সহ অন্যান্য smartphone রিলিজ হওয়ায় বেশিরভাগ ডিজাইনাররা মোবাইল অপটিমাইজড ডিজাইনের দিকে বেশি আকৃষ্ট হয়।
Quick Selection Tool এই ভার্সনে কাজের এক্সপেরিয়েন্স আরো সহজতর করে তোলে।
Fact : Adobe Photoshop CS3 এর ডেভেলপার কোডনেম ছিলো "Red Pill"
Fact : Adobe Photoshop CS2 এর চেয়ে Photoshop CS3 প্রোগ্রাম অনেক দ্রুত ওপেন হয়।
Fact : Adobe Photoshop CS3 থেকে ImageReady রিমুভ করে দেয়া হয়
Adobe Photoshop CS4(v11.0)
২০০৮ সালে ফটোশপের নতুন ভার্সন CS 4 আসে। Panning, Zooming, Masking, Adjustment panel, Content Aware Scaling, Auto blending of images and Auto alignment of layers সহ ডিজাইনেরর কাজকে আরও দ্রুতগতির ও চমকপ্রদ করার বিভিন্ন কমান্ড আসে এই ভার্সনে।
![]() |
| Adobe Photoshop CS4 |
ফটোশপের এই ভার্সনে এডোবি OpenGL display acceleration নিয়ে আসে। সাথে Adobe Bridge CS4 যুক্ত ফাইল ম্যানেজমেন সিস্টেম এবং নতুন ওয়ার্কস্পেস রিলিজ পায়। যার ফলে গ্রাফিক্সের কাজ হয়ে ওঠে আরো স্মুদ এবং নিখুঁত।
Fact : Adobe Photoshop CS4 এর ডেভেলপারদের কোডনেম ছিল "Stonehenge"
Fact : Adobe Photoshop CS4 সর্বপ্রথম অ্যাপ যা Windows Vista x64 এ Native Support যুক্ত করে
Adobe Photoshop CS5 (v12.0)
২০১০ সালে ফটোশপ সিএস ৫ রিলিজ হয়। এই ভার্সনে যুক্ত হয় Puppet Warp Tool, Bristle tips, Mixer Brush and Automatic Lens correction প্রভৃতি ফিচারগুলো। Masking ফিচারটিকে আরও আধুনিক করা হয় এই ভার্সনে।
![]() |
| Adobe Photoshop CS5 |
এই ভার্সনে আসে চমকপ্রদ ফিচার Content Aware Fill যেটি বর্তমানে বহুল পরিচিত এবং ব্যবহৃত একটি ফিচার।
বেশকিছু নতুন ব্লেন্ডিং মুড যুক্ত করা হয় যেমন Subtract and Divide ইত্যাদি পাশাপাশি Colour picker, Brush resize and Colour sampling tools এর জন্য রিয়েল টাইম GPU HUD কন্ট্রোল যোগ করা হয়। ফলে ডিজাইনাররা রিয়েল টাইম প্রিভিউ দেখতে সক্ষম হয়।
এর ফলে অল্পসময়ে ডিজাইন হয়ে উঠে আরো নিখুঁত এবং সুন্দর।
Fact : Adobe Photoshop CS5 এর ডেভেলপার কোডনেম ছিলো "White Rabbit"
Fact : Adobe Photoshop CS5.1 সর্বপ্রথম এককালীন ফি এর পরিবর্তে সাবস্ক্রিপশন মডেল নিয়ে আসে
Adobe Photoshop CS6
মে ৭, ২০১২ বহুল প্রতিক্ষিত ফটোশপ সিএস ৬ রিলিজ হয়। এই ভার্সনে সম্পূর্ণ নতুন একটি ইউজার ইন্টারফেস আমরা পেলাম। যাতে নিজেদের সুবিধা মত কালার এডজাস্ট করা সম্ভব।
Auto saving, Patch tool, Move tool, Blur gallery, Vector shape with dash and dotted stroke প্রভৃতি নতুনভাবে সংযোজন করা হয়েছে।
অর্থাৎ ফটোশপকে পরিপূর্ণ করার জন্য যা যা প্রয়োজন সবই করা হয়েছে এই ভার্সনে। ভিডিও, এনিমেশন তৈরি করা অনেক সহজ হয়েছে এই ভার্সন আসার পর। Adobe Photoshop CS6 Extended সবচেয়ে বহুল ব্যবহৃত একটি ভার্সন যা এখনো অনেক ডিজাইনার ব্যবহার করেন।
Adobe Photoshop CS6 Extended এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড অটোসেভ। যা পূর্বে ম্যানুয়ালি করতে হত কিছুক্ষণ পর পর। যেটা অনেক বিরক্তিকর। বড় এবং জটিল কোনো একশনের সময় পাওয়ার লস হলে সেটি আবার পুনরায় প্রথম থেকে করতে হতো।
চিন্তা করে দেখুন আগে ডিজাইনাররা কতটা ভোগান্তিতে ছিলো!!
Fact : Adobe Photoshop CS6 এর ডেভেলপার কোডনেম ছিলো "Superstition"
Fact : Adobe Photoshop CS6 ছিলো ১৬ তম ভার্সন যা Adobe ব্র্যান্ড নেম নিয়ে রিলিজ হয়েছিলো
ফটোশপ Creative Cloud (সিসি)
ফটোশপের নতুন ভার্সন Photoshop creative cloud (CC) রিলিজ হয় জুন ২০১৩ সালে।
Adobe Photoshop CC এর মাধ্যমে প্রোগ্রামটি একটি নতুন যুগে পদার্পণ করে , যেখানে Creative Suite(CS) থেকে বের হয়ে Creative Cloud (CC) নামে নতুন ভাবে যাত্রা শুরু করে
এটি মূলত আসে সফটওয়্যার পাইরেসি কমানোর লক্ষ্যে যাতে করে এডবি কোম্পানি তাদের খরচ কমাতে পারে। যে কারণে তারা ব্যবহারকারীদের কিছু অর্থের বিনিময়ে এটি এডবি থেকে ব্যবহার করার সুযোগ/সেবাটি রেখেছে।
![]() |
| Adobe Photoshop CC |
Adobe Photoshop CC ভার্সনে ইউজাররা তাদের ফটোশপের Preference অনলাইনে Sync করতে পারতো একাধিক ডিভাইসে। এমনকি Adobe Photoshop CC+ ইউজাররা তাদের কাজ সরাসরি behance.com এ আপলোড করতে পারতো।
যদিও অনলাইন ভিত্তিক হওয়ায় পাইরেসি থেমে থাকেনি। তবে সাম্প্রতিক ভার্সনের চমকপ্রদ ফিচারগুলো AI এবং অনলাইন ভিত্তিক হওয়ায় পাইরেটেড ভার্সনে সেগুলোর সুবিধা নেয়া যায়না।
Smart Sharpen, Intelligent Upsampling, Camera Raw as a filter, Perspective Warp, Adobe Generator ও Camera Shake Reduction এর মত অবিস্বাস্য কিছু ফিচার যোগ করা হয়েছে এই ভার্সনে।
Fact : Adobe Photoshop CC এর ডেভেলপার কোডনেম ছিলো "Lucky 7"
Fact : Adobe Photoshop CC তে আমরা Camera Raw ফিচারটি ফিল্টার হিসেবে দেখতে পাই
Fact : এটি Photoshop 0.63 এর প্রায় ২৫ বছর পর রিলিজ হয়
এর পর প্রতিবছরই অনেক অনেক নতুন ফিচারসহ রিলিজ হতে থাকে Adobe Photoshop এর নতুন ভার্সন। যা সম্পর্কে আপনারা অবগত আছেন। আমি শুধু মাত্র ফটোশপের আদি ইতিহাস নিয়ে একটু আলোচনা করলাম আশা করি যারা জানতেন না তারা খুবই উপভোগ করেছেন।
এই প্রোগ্রামটির বহুমুখি ব্যবহার ডিজাইনারদের জন্য আশির্বাদ। এই লেখাটি একটি তথ্যমূলক লেখা। যতগুলো তথ্য তুলে ধরা হয়েছে সবই সঠিক ভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতে চেষ্টা করব আবার এরকম তথ্যসমৃদ্ধ লেখা নিয়ে হাজির হবার জন্য। সবাই ভালো থাকবেন আশা করি।















